
চুয়াডাঙ্গা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসনের নির্দেশে সিসিটিভি ক্যামেরা কিনে চরম বিপাকে পড়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ৭১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। রিটার্নিং অফিসার তথা তৎকালীন জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরাসরি নির্দেশনা পেয়ে বাকিতে ক্যামেরা কেনা হলেও এ

তিনি চাইলেই কাজ শেষে থেকে যাওয়া অতিরিক্ত প্রায় ২০ লাখ টাকা আত্মসাৎ করতে পারতেন। নানাবিধ খরচ দেখিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্ট ভারী করতে পারতেন। কিন্তু খাল খনন কাজের শেষে অতিরিক্ত টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে সততা, ন্যায়পরায়ণতা আর দেশপ্রেমের অনন্য নজির স্থাপন করেছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মক

চুয়াডাঙ্গার জীবননগরে মাদক মামলার আসামি, তালিকাভুক্ত মাদক কারবারি এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার বাড়িতে পুলিশ অভিযানে যাওয়াকে কেন্দ্র করে জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকনের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জেলা প্রশাসনের পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আম সংগ্রহের উৎসব। আজ বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের ফিরোজ রোডের একটি আমবাগানে গাছ থেকে আম সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

আকর্ষণীয় একাডেমিক ফলাফলের অধিকারী ইরা তার শিক্ষাজীবনের শুরু থেকেই ছিলেন উজ্জ্বল। তিনি বলেন, ‘আমি এসএসসিতে ৪.৭৫, এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছি। এলএলবি ও এলএলএমে আমার সিজিপিএ ছিল ৪। শিক্ষাজীবনে দুটি স্বর্ণপদক পেয়েছি। কবিতা লেখা এবং আবৃত্তির প্রতি আমার ঝোঁক ছিল, যার জন্য জেলাভিত্তিক...

চুয়াডাঙ্গার জীবননগরে সোনা চোরাচালানকে কেন্দ্র করে অপহরণের ২৩ দিন পর পাঁচ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। শ্বাসরুদ্ধকর অভিযানে বুধবার যশোরের ঝিকরগাছা উপজেলার একটি নির্জন খামারবাড়ি থেকে তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা জেলা-পুলিশ। পাঁচজনের শরীরেই নির্মম নির্যাতনের চিহ্ন রয়েছে।

যেখানে জীবনের ছোটখাটো প্রতিবন্ধকতাকেও অনেকে ব্যর্থতার অজুহাত হিসেবে দাঁড় করিয়ে দেন, সেখানে কিছু মানুষ নিঃশব্দে এক মহাকাব্য রচনা করে চলেন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পুড়াপাড়া গ্রামের বাসিন্দা মঙ্গল মিয়া সেই বিরল মানুষদের একজন—অন্ধত্বের বাধা ডিঙিয়ে যিনি দুর্বার গতিতে ছুটে চলেছেন জীবন সংসারে।

চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের দায়িত্ব পান ঢাকার মিরপুরের মেসার্স মিরন এন্টারপ্রাইজ। ৮ কোটি ৯৪ লক্ষ ১৮ হাজার ৬শ টাকা বরাদ্দ পাওয়া নির্মাণ কাজটি মিরপুরের মেসার্স মিরন এন্টারপ্রাইজের নামে থাকলেও তাদের হয়ে এখানে কাজটি দেখাশোনা করছেন চুয়াডাঙ্গার স্থানীয়...

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে সোনার ৩০টি বার ও টুকরো জব্দ করা হয়েছে। যার ওজন তিন কেজির বেশি এবং মূল্য পৌনে ৪ কোটি টাকার অধিক। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত যুবকের নাম মো. আফসার আলী (২৮)। তিনি উপজেলার ঝাঝাডাংগা গ্রামের বাসিন্দা।

চুয়াডাঙ্গায় ঈদের পোশাক কিনতে যাওয়ার পথে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত পাঁচজন। পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় গতকাল বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম বিপুল হোসেন (১৮)।

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকায় পরিত্যক্ত গোয়ালঘর থেকে প্রায় ৩ কোটি টাকার সোনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

চুয়াডাঙ্গার আঞ্চলিক মহাসড়কে ইজিবাইকসহ তিন চাকার সব অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়েছে চুয়াডাঙ্গা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। দাবি মানা না হলে সংগঠনের পক্ষ ২৩ ডিসেম্বর থেকে অভ্যন্তরীণ রুটের গণপরিবহন এবং ২৬ ডিসেম্বর থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধের আলটিমেটাম দেওয়া হয়েছে।